নিজেস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল।
শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে মহিদুল ইসলাম জুয়েল বলেন, মাহফুজুর রহমান রিটনের মতো দক্ষ ও জনবান্ধব তরুন নেতাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া সময়ের সঠিক সিদ্ধান্ত। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শিক্ষা ও রেশম নগরী হিসেবে পরিচিত রাজশাহী মহানগরী নতুন প্রশাসকের নেতৃত্বে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে আরও এগিয়ে যাবে।
বিবৃতিতে নতুন প্রশাসকের সফলতা কামনা করে বলা হয়, নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।



