নিজেস্ব প্রতিবেদক রাজশাহী : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ-কে মন্ত্রী হিসেবে দেখতে চান বাঘা উপজেলার ০৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল।
তিনি বলেন, চারঘাট-বাঘা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ ইতোমধ্যে এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে রাজশাহী-৬ আসনের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হেলাল উদ্দিন রিয়াল আরও জানান, আবু সাইদ চাঁদের নেতৃত্বে চারঘাট-বাঘা অঞ্চলে শিক্ষা, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে আবু সাইদ চাঁদকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান।
মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও একই প্রত্যাশা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।



