নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বিএনপি নেতা ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আহম্মেদ তুফান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমগ্র দেশবাসী ও আড়ানী পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে কামনা করি। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।



