বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে নারী-পুরুষসহ গ্রেফতার- ৬ জন।
রাজশাহী পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গত ২৪ ফেব্রুয়ারী ২জন নারীসহ ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তারা প্রত্যেকেই ওয়ারেন্ট ভুক্ত আসামি বলে জানা যায়।আটকৃতরা বাঘা উপজেলার আড়ানী পৌরসভাধীন রাকিবুল ইসলাম রাকিব,মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মামুন,আনিস আলী।অপুর দিকে বাঘা পৌরসভার রুনা বেগম ও মরিয়ম বেগম,বাজুবাঘার ফারদিন আহমেদ সৌমেন সকলকেই ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সেরাজুল হক জানান,জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় বিভিন্ন মামলায় ২জন মহিলাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।এএসআই আব্দুল মালেক ছদ্মবশে কৃষক হয়ে একজন পলাতক আসামীকে আটক করতে সক্ষম হয়। বুধবার ২৫ ফেব্রুয়ারী সকালে বিজ্ঞ আদালতে সকল আসামীদের প্রেরণ করা হয়েছে।



