নিজেস্ব প্রতিবেদক: মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুর রশিদ ও শামসুল ইসলাম।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মুরাদ আলী, এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সকাল ১০টায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



