নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আড়ানী পৌরবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা মহিদুল ইসলাম জুয়েল।
তিনি রাজশাহী-০৬ আসনের এমপি আবু সাইদ চাঁদের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—ধনী-গরিব, নির্বিশেষে সবাই যেন এই আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটাই আমাদের কাম্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, মহিদুল ইসলাম জুয়েল রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এবং আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।



