নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ রাজশাহী কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদির কাফি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং দেশবাসীর জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করেন তিনি।
মোঃ আব্দুল কাদির কাফি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।



