নিজেস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে “নতুন চেতনা ফাউন্ডেশন”। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
জানা যায়, ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ময়দাসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।
এসময় ফাউন্ডেশনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তোলে।



