রাজশাহী জেলা প্রতিনিধি : মত্র ২১ বছর বয়সেই একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন তন্ময় পারভেজ জয়। চারঘাট উপজেলার এই তরুণ উদ্যোক্তা দেখিয়ে দিয়েছেন—ইচ্ছা, দক্ষতা আর পরিশ্রম থাকলে অল্প বয়সেই সাফল্য অর্জন সম্ভব।
যখন তার বয়সী অনেক তরুণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে ব্যস্ত, তখন জয় গড়ে তুলেছেন একটি সফল ডিজিটাল এজেন্সি। নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করছেন, যা ইতোমধ্যেই তাকে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
তন্ময় পারভেজ জয় মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধান দিয়ে থাকেন। তার সেবার মধ্যে রয়েছে—
হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার
Facebook ও Instagram অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতকরণ
ভুয়া রিপোর্ট অপসারণ
বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট
ফেক কপিরাইট সমস্যা সমাধান
সাসপেন্ড হওয়া ফেসবুক পেজ পুনরুদ্ধার
হ্যারাসমেন্টমূলক আইডি ডিজেবল করা
তরুণ বয়সেই এমন সফলতা অর্জন করে তন্ময় পারভেজ জয় এখন অনেকের জন্য অনুপ্রেরণার নাম। প্রযুক্তি খাতে তার এই উদ্যোগ শুধু তার নিজের কর্মসংস্থানই তৈরি করেনি, বরং ডিজিটাল সেবার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।



