আড়ানী, বাঘা, রাজশাহী:
বাঘার আড়ানী ডিগ্রি কলেজে দীর্ঘ ৫৮ বছর পর মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল প্রাঙ্গণে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কার্যক্রম শুরু করেন। মসজিদ নির্মাণের মাধ্যমে কলেজের শিক্ষার্থী ও অধ্যাপকদের জন্য নামাজ ও ইবাদতের সুবিধাজনক একটি স্থান তৈরি হবে।
মহিদুল ইসলাম জুয়েল বলেন, "কলেজটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হলেও এর আগে কোনো মসজিদ ছিল না। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অনুরোধে দীর্ঘ ৫৮ বছর পর মসজিদ নির্মাণ শুরু করা আমাদের জন্য গৌরবের বিষয়। আশা করি শিক্ষার্থীরা এখানে ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে নৈতিক ও মানসিক উন্নতি অর্জন করবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল (মহরি), আব্দুর রশিদ, শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহ-অধ্যাপক, শিক্ষকবৃন্দ, কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



