বাঘা,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে নতুন ভবন নির্মাণে মালিকের নিকট চাঁদা না পেয়ে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল আড়ানী পৌর বাজার এলাকা এ ঘটনা হয়েছে। তথ্য মতে, আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে টিপু সুলতান বিগত সময়ে আ'লীগ কর্মী ছিলেন।
বর্তমানে তিনি বিএনপির রাজনীতি করছেন। তাকে ১ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। আড়ানী পৌর বাজারের পাশে নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে কলেজ অধ্যাপক শফিকুল ইসলামের কাছে চাঁদা চেয়ে-না পাওয়ার এক পর্যায় তাঁকে মারপিট করেন টিপু সুলতান। ঘটনার এক পর্যায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
ভুক্তভুগী অধ্যাপক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে একটি মোটর সাইকেলে যোগে তার বাড়িতে পৌছান টিপু সুলতান। সেখানে গিয়ে মিস্ত্রীদের কাজ করতে বারণ করেন তিনি। এ সময় অধ্যপক শফিকুল ইসলাম কাজ বন্ধ রাখার কারণ জানতে চাইলে, তাঁর কাছে বিএনপির জনৈক এক সিনিয়র নেতার নাম ভাঙ্গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে অপারগত প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে শফিকুল ইসলামকে রক্ষা করেন।
আড়ানী পৌর বিএনপির এক নেতা জানান, টিপু সুলতান(৩০) বিগত সরকার আমলে আ’লীগের কর্মী হিসাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তবে গত বছরের আ’লীগ সরকার পতনের পর সে বিএনপির রাজনীতির সাথে মিশে যাই এবং আড়ানী ইউনিয়ন বিএনপির কতিপয় নেতাকে ম্যানেজ করে তাদের সাথে পথ চলা শুরু করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, ঘটনা সত্যতা পেয়েছি। জনতার হাতে আটক টিপুকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির ৩৮৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।আগামী কাল শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



