নিজেস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি ভাতা এবং ঈদ বোনাস প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছেন।
সভায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা সেচ্ছা-সেবকদলের সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল (মহরি) এবং অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা।
সভায় ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণ ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি ভাতা ও ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাইলট প্রকল্পের অধীনে প্রথম ধাপে ঈদুল ফিতরের আগেই ৪,৯০৮টি মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে এই ভাতা প্রদান শুরু হবে, এবং আগামী চার বছরে এটি সারা দেশে বিস্তৃত করা হবে।



