নিজেস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর ছাত্রদলের আয়োজনে আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামিম সরকার, আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক এবং আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা সেচ্ছা-সেবকদলের সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলের আয়োজন করেন ছাত্রদল নেতা আব্দুল কাদির কাফি।
অনুষ্ঠানে আড়ানী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।



