রাজশাহী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়াল নিউজ-এর সম্পাদক ও প্রকাশক মোঃ সোহানুজ্জামান লিখন খান দেশ ও দেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, পবিত্র ঈদ শুধু আনন্দ উদযাপনের দিন নয়, এটি ত্যাগ, সংযম, ধৈর্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
মোঃ সোহানুজ্জামান লিখন খান শুভেচ্ছায় আরও উল্লেখ করেছেন, ঈদের আনন্দ যেন প্রতিটি পরিবারের ঘরে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি হৃদয়ে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি দেশবাসীকে একতার বার্তা দিয়ে বলেছেন, এই আনন্দের দিনে আমরা সকলেই যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল ও দয়ার প্রতীক হয়ে উঠি।
সম্পাদক ও প্রকাশক তাঁর বার্তায় সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ঈদের এই পবিত্র মুহূর্তে সবাই যেন মানবিকতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে সমাজে ভালোবাসা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে।



