নিজস্ব প্রতিবেদক: মহান ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলে শহীদদের প্রতি নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল (মহরি), সদস্য আব্দুর রশিদ ও শামসুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মুরাদ আলী। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সকাল ১০টায় বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



