বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ঈদ মেলা পরিদর্শনে এসেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ শাহাজান আলী। প্রায় ৫শত বছরের ঐতিহ্য বহনকারী এই মেলায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
মেলার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন ডিআইজি। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।পরে বাঘা থানার ওসি সেরাজুল হক এবং মেলা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সাথে মতবিনিময় করেন তিনি।
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে মেলা আয়োজনে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন ডিআইজি শাহাজান আলী। মেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।



