নিজেস্ব প্রতিবেদক: রাজশাহী বার এসোসিয়েশনসহ জেলার সকল বিজ্ঞ পিপি, জিপি, এপিপি, অতিরিক্ত পিপি ও অতিরিক্ত জিপিসহ সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে আন্তরিক মতবিনিময় ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এ সময় তিনি উপস্থিত আইন কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। ভূমিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইন কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন পর্যায়ের সরকারি আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
শেষে সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা জানান ভূমিমন্ত্রী।



