রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদকে বিজয়ী করার লক্ষ্যে আড়ানী পৌর এলাকায় সুসিল সমাজের উদ্যোগে ব্যাপক ভোট প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রচারণায় আড়ানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সুসিল সমাজের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং আবু সাইদ চাঁদকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নেতৃত্ব দেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী সোনাতন দোবে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান রানা,আড়ানী পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম রাসু, আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল (মহরি) এবং গভর্নিং বডির অপর সদস্য শামসুল ইসলাম, যুবদল নেতা নাহিদ ইসলাম,জিয়া আলী,নাঈম ইসলাম,রকিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আড়ানীর সাধারণ মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবু সাইদ চাঁদকে বিজয়ী করবেন।
প্রচারণাকালে আড়ানীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।



