রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী-০৬ (বাঘা–চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আড়ানী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে আড়ানী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের এলাকায় স্থানীয় এক বাসিন্দার বাড়ির উঠানে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। একই সঙ্গে তারা আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল, আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া ও ছাত্র নেতে আব্দুল কাদির কাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির ০৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ কল্লল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ উৎসব সরকার, আড়ানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অমল কর্মকার, শ্রী রাম গোপাল সাহা, মোঃ লিটন আনসারি,সহ স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা।
বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবু সাইদ চাঁদকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



