বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-০৬ (বাঘা–চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় প্রচারণা চালানো হয়েছে। বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় রবিবার দিনব্যাপী এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আড়ানী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল। গণসংযোগ চলাকালে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণা শেষে মহিদুল ইসলাম জুয়েল বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকারের প্রতীক। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি আড়ানীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করেন।
নেতাকর্মীদের ভাষ্য, সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবে ধানের শীষের প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে।প্রচারণাকালে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সরাসরি বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগের মাধ্যমে পরিচালিত এ গণসংযোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।



